স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের সচিব শরফ উদ্দীন আহম্মেদ চৌধুরী ইকবাল কে বানিজ্য মন্ত্রনালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে সচিব শরফ উদ্দীন আহম্মেদ কে গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের এ পদে পদায়ন করা হয়। এর আগে তিনি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা শরফ উদ্দীন আহম্মেদ ইকবাল হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামের কৃতি সন্তান। তাঁর পিতা নজির উদ্দীন আহম্মেদ চৌধুরী ছিলেন একজন শিক্ষানুরাগী, তিনি কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন। পিতার পদাঙ্ক অনুসরন করে নিজ গ্রাম চানপুরে পিতার নামে নজির উদ্দীন আহম্মেদ চৌধুরী কলেজ প্রতিষ্টা করেন শরফ উদ্দীন আম্মেদ চৌধুরী ইকবাল। এছাড়া প্রায় ১০ বছর যাবৎ নিজ গ্রাম চানপুরের নিজ বাড়ীতে সমাজ উন্নয়ন সংস্থার নামে গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা দিয়ে আসছেন শরফ উদ্দীন আম্মেদ ইকবাল।