স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর থেকে সজিব মিয়া (৩৩) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৯। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে চুনারুঘাট উপজেলার হাসন আলীর পুত্র। এসআরবি বাদী হয়ে এ বিষয়ে মামলা দিয়ে শনিবার সকালে তাকে সদর থানায় সোপর্দ করে।