মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইতালী যাওয়ার পথে ভূমধ্যসাগরে ১২ দিন ধরে ৭৩ বাংলাদেশি নিখোঁজ ॥ হবিগঞ্জের ১০ জন ॥ এক বছরে হবিগঞ্জের ৩৮ জন নিখোঁজ ১০ ফুট দূরত্বে মসজিদ-মন্দির সম্প্রীতির অনন্য নজির বাহুবলে ॥ এক পাশে আজান, অপর পাশে উলুধ্বনি বানিজ্য সচিব হলেন হবিগঞ্জের কৃতি সন্তান শরফ উদ্দীন আহম্মেদ চৌধুরী ইকবাল মাধবপুরে দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন এমপি সৈয়দ মোঃ ফয়সল উমেদনগরে টমটমে বসা নিয়ে সংঘর্ষে আহত ৫০ বাহুবলে ৪০ লাখ টাকার মালামালসহ কাভার্ডভ্যান ছিনতাই ঘটনায় গ্রেপ্তার ৪ লাখাইয়ে পুলিশের অভিযান ৩৮ পিস ইয়াবাসহ আটক ২ জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন লাখাইয়ে ফ্যামিলি কার্ড ও খানা তথ্যভাণ্ডার জরিপ কর্মসূচির উদ্বোধন নবীগঞ্জে অভিযানের পরও তীব্র যানজট ॥ অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

মাধবপুরে দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন এমপি সৈয়দ মোঃ ফয়সল

  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও মর্যাদায় বিশ্বাসী। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবেন। এ দেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নন, সবাই সমান নাগরিক। প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন বৈষম্য, অন্যায় কিংবা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে সরকার বদ্ব পরিকর।
রোববার রাতে মাধবপুর বাজারের কালীমন্দির দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এমপি ফয়সল বলেন, এ বছর অত্যন্ত সুন্দর পরিবেশে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদ্যাপিত হচ্ছে। এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারও প্রতি কোনো ধরনের অবিচার, অন্যায় বা জুলুম করা হলে সরকার কঠোরভাবে তা দমন করবে। সব ধর্মের মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, এ দেশের বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে পাশাপাশি বসবাস করে আসছেন। একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়েছে। এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বৈষম্যহীন, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছেন। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবেন।
কালীমন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনি, সাংবাদিক আলমগীর কবিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের পূজা উদ্?যাপন কমিটির কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com