স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের প্রবীণ মুরব্বি ও পূর্ব তিমিরপুর দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ভূমিদাতা সদস্য আব্দুল মতলিব তালুকদার (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। গতকাল শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। জানাজায় ইমামতি করেন মরহুমের ভাতিজা হাফেজ মোশাররফ মিয়া। মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাঙ্খী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিলর ও দৈনিক সময় পত্রিকার সম্পাদক মো. আলাউদ্দিন, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. লুৎফুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল হক চৌধুরী সাদিক, হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মো. সেলিম তালুকদার, নবীগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক, সেক্রেটারি আব্দুল মান্নান, সহ-সেক্রেটারি এহসানুল হাদী রুম্মান, সাংবাদিক শওকত আলী, বিশিষ্ট মুরব্বি হাফিজুর রহমান কালন, মো. আক্কাছ আলী, মো. আজিজুর রহমান, মো. দুলাল চৌধুরী, সাবেক মেম্বার হারুন মিয়া তালুকদার, সাবেক মেম্বার মো. এনাম উদ্দিন, সাবেক মেম্বার মো. ভুট্টু মিয়া, হাজী আবু সালেক, সরাজ মিয়া তালুকদার, আনোয়ার মিয়া, আব্দুল্লাহ তালুকদার, আব্দুল কাদির, রেজাউল করিম, শিপন আহমদ চৌধুরী, মো. ফজল মিয়া, মাহিদ মিয়া, আহাম্মদ আলী, পারভেজ আহমেদ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সহস্রাধিক মানুষ।