রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে অবৈধ পশুরহাট অপসারণ দাবি মহাসড়কে তীব্র যানজটের অভিযোগ চুনারুঘাটে নারীকে গণধর্ষণের অভিযোগে যুবককে থানায় সোপর্দ ইউকের পোর্টসমাউথ এর লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত সীমান্তের ২০৬টি মন্ডপে নিরাপত্তা বিজিবি ॥ হবিগঞ্জের মাঠে ৩৪ প্লাটুন নজরদারিতে থাকবে ড্রোন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা অনষ্ঠিত হাসপাতালে বাড়ছে বিভিন্ন রোগীর সংখ্যা লাখাইয়ের মুড়িয়াউক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাজী মোখলেছুর রহমানের নির্বাচনী প্রচারণা ও ইশতেহার ঘোষণা লাখাইয়ে ৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল বাছির গ্রেপ্তার নবীগঞ্জ পৌরসভার পূজামণ্ডপে বিএনপি নেতা অলিউর রহমানের চাল-ডাল উপহার ডিআইজির কণ্ঠ নকল করে প্রতারণা ॥ মূলহোতা গ্রেপ্তার

লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার সকাল ১১ ঘটিকায় লাখাই উপজেলা প্রশাসনের উদ্যোগ ও নির্দেশনায় বামৈ বড় বাজারে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অভিযান পরিচালনাকালে বামৈ বাজারের অলিগলি, নালা-নর্দমা এবং ঝোপঝাড় পরিষ্কারের পাশাপাশি জমে থাকা ময়লা-আবর্জনা ও ডাবের খোসা থেকে পানি অপসারণ করা হয়। পরিচ্ছন্নতার পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার জন্য সচেতনতামূলক আহ্বান জানানো হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, লাখাই উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা কামাল আহমেদ ঠাকুর, বামৈ ইউনিয়ন বাজার কমিটির সভাপতি ও লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহমেদ। এছাড়াও উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী এই অভিযানে অংশ নেন।
স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক, ইউপি সদস্য মইনুদ্দিন আহমেদ ছোটু ও ইউপি সদস্য মোঃ শেরে আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিযান শেষে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক বলেন, ডেঙ্গু মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। সারাদেশের ন্যায় বামৈ বাজারেও এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
উপস্থিত বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন যে, নিয়মিত এ ধরণের পদক্ষেপ ও সার্বিক সচেতনতার মাধ্যমে বামৈ বাজারসহ সমগ্র লাখাই উপজেলাকে ডেঙ্গুমুক্ত রাখা সম্ভব হবে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com