সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে প্রবাসী ভাইয়ের বিরুদ্ধে অপর ভাইর জায়গা দখলের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুন, ২০১৯
  • ৬০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আদালতের আদেশ অমান্য করে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে ৩ ভাইয়ের জায়গা একাই জোরপূর্বক দখল করে নিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী অপর ভাই সাবাজ মিয়া। গতকাল স্থানীয় প্রভাবশালীদেরকে নিয়ে জোরপূর্বক জায়গা দখল করে পাকা পিলার বসান সাবাজ মিয়া। মামলার সূত্রে জানা যায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের মৃত ইউনুছ মিয়ার সাত পুত্রের নামে ইমামবাড়ি বাজারে দোকান ঘরের মোট জায়গার পরিমান ১৮ শতক। যুক্তরাজ্য প্রবাসী ও দখলদার সাবাজ মিয়া দুই ভাইয়ের জায়গা কিনে নেয়। অবশিষ্ট অপর ৩ ভাইয়ের জায়গা দখল করে নেয় সাবাজ মিয়া এবং দখলকৃত জায়গায় নতুন পিলার নির্মাণ করে। এনিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে ।
এ ব্যাপারে গত ১৭-০৪-১৯ তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত হবিগঞ্জে ১৪৪ ধারা ফৌজদারি আইনে মৃত ইউনুছ মিয়ার পুত্র মৃত সফিক মিয়ার ছেলে ছাব্বির হোসেন নয়ন মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামছুজ্জামানের আদালত গত ২০ মে ১ম পক্ষ মৃত সফিক মিয়ার ছেলে ছাব্বির হোসেন নয়ন ২ পক্ষ মৃত ইউনুছ মিয়ার ছেলে সাবাজ মিয়া যার যার ভূমিতে অবস্থান করবেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ পরবর্তী শান্তি শৃঙ্খলা রক্ষার করবেন বলে আদেশ প্রদান করেন। কিন্তু আদেশ অমান্য করে ৩ ভাই সফিক মিয়া, আরজু মিয়া মিন্টু মিয়ার জায়গা একাই জোরপূর্বক দখল করে পাকা পিলার স্থাপন করেন যুক্তরাজ্য প্রবাসী অপর ভাই সাবাজ মিয়া। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, সাবাজ মিয়া সে তার জায়গায় দীর্ঘদিন ধরে রয়েছে সে কারো জায়গা দখল করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com