বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ইউসুফ চৌধুরীর উপর দুবর্ৃৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন ॥ দোষীদের চিহ্নিত করতে প্রশাসনকে ৭ দিনে আল্টিমেটাম

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯
  • ৫৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ও শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইউসূফ চৌধুরীকে দুর্বৃত্তরা কর্তৃক কুপিয়ে ক্ষতবিক্ষত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার আউশকান্দি পারকুল সামিট বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট রোডে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন খলিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজা মিয়া, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদ, আউশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া, আউশকান্দি ইউপি সদস্য দুলাল মিয়া, বিশিষ্ট মুরুব্বি হারুন মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী ওয়ারিশ মিয়া, আনকার মিয়া, ইছরাইল চৌধুরী, ইউসুফ চৌধুরীর পুত্র ও ইউপি ছাত্রসমাজের সাবেক সভাপতি মিলন চৌধুরী, রুপন চৌধুরী, রকিব মিয়া প্রমুখ। মানববন্ধনে বক্তারা এক সাপ্তাহের ভিতরে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এবং পারকুল সামিট বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট ও শ্রীহট্ট অর্থনৈতিক জোন সংরক্ষিত এলাকায় সন্ধ্যার পর অবৈধ কার্যকলাপ রোধে কমিউনিটি পুলিশ টহল,স্ট্রিট লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের জোর দাবী জানানো হয়। এ মানববন্ধনে একাত্মতা পোষণ করে বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থা। উল্লেখ্য,গত (১১জুন) মঙ্গলবার রাত ৯টার দিকে শেরপুর থেকে বাড়ি ফেরার পথে পারকুল সামিট বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট রোডে মুখোশ পড়া একদল দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com