বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে রুস্তম সহ দুই ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯
  • ৭১৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গণেশপুর গ্রামের আকবর মিয়ার পুত্র দুর্ধর্ষ ডাকাত রুস্তম মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট এস.আই আল-আমিনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়া উপজেলার গণেশপুর বাজার থেকে দুর্ধর্ষ ডাকাত রুস্তম মিয়াকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত ডাকাত রুস্তম মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি-ডাকাতি সহ বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। সে এতদিন পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই অলক বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দেওরগাছ ইউনিয়নের ঝুড়িয়া বড়বাড়ি গ্রামের মানিক মিয়ার পুত্র এজাহারভুক্ত মামলার পলাতক আসামী বিল্লাল মিয়া (২৮) কে উপজেলার শ্রীকুটা বাজার দরগাহ গেইট থেকে দুপুরের দিকে গ্রেফতার করে। পরে বিকেলের দিকে গ্রেফতারকৃত রুস্তম ডাকাত ও এজাহারভুক্ত মামলার গ্রেফতারকৃত আসামী বিল্লাল মিয়াকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান রুস্তম ডাকাত ও আসামী বিল্লাল মিয়াকে গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com