বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে টিটু’র গণসংযোগ অব্যাহত

  • আপডেট টাইম বুধবার, ১২ জুন, ২০১৯
  • ৫৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু বলেছেন, আমি পৌরসভার সম্মানিত ভোটারগণের ভোটে নির্বাচিত হলে মাস্টার প্ল্যান করে পৌরবাসীর সহযোগিতা নিয়ে জলাবদ্ধতা নিরোসনের চেষ্ঠা করবো। তিনি গতকাল মঙ্গলবার দিনব্যাপী দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ৯নং ওয়ার্ডে নারিকেল গাছ প্রতীক নিয়ে গণসংযোগকালে পৌরবাসীর উদ্দ্যেশে একথা বলেন। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর উম্মেদ আলী শামীমের নেতৃত্বে গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা জাসদ নেতা আব্দুল বাছিত তরফদার মিঠু, মাইকেল সরকার, বৃন্দাবন সরকারী কলেজের সাবেক জি এস, শাকিল মোহাম্মদ, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি শফিউল আলম মিলন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ তাজউদ্দিন দুলাল, শফিকুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শওকত আলী, সহ-সভাপতি ইদ্রিস আলী, জিলু মিয়া, ময়না, নিরদ সরকার, অজিত পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সামছু মিয়া, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, শিক্ষক দিপংকর দেব রায়, পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন খান, ওর্য়াড যুবলীগ সভাপতি নাছিম, সাধারণ সম্পাদক নাছির, মীর উজ্জল আহমেদ, মাহিন, রুবেল, জয়, শফিক, শাহিন, শহিদুল ইসলাম সুজন প্রমুখ। রাতে নারিকেল গাছ মার্কার সমর্থনে শহরের রবিদাস পাড়া ও দানিয়ালপুর কালী বাড়িতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com