শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে কালেরকন্ঠ শুভসংঘের উদ্যোগে অসহায় ও পথ শিশুদের মধ্যে নতুন কাপড় বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ১ জুন, ২০১৯
  • ৬১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালেরকন্ঠ পাঠক সংগঠন ও কালেরকন্ঠ শুভসংঘের উদ্যোগে নবীগঞ্জ উপজেলার অসহায় দরিদ্র ও পথ শিশুদের মধ্যে ঈদের আনন্দ উপভোগ করতে নতুন কাপড় উপহার দেয়া হয়েছে। সাংবাদিক ও আমেরিকা প্রবাসী ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন, জহিরুল ইসলাম জোনাক, কাতার প্রবাসী ইউসুফ আহমেদ, আকমল হোসেন টিটু, সাদিকুর রহমান শিফু, শেখ আবু শ্যামা ও আব্দুল ওয়াহিদের অর্থায়নে ৫০ জনের মধ্যে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুভসংঘের সভাপতি ডাঃ আব্দুল আলীম ইয়াছনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের জোনাকের পরিচলানায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র এটিএম সালাম, আউশকান্দি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোরর্শেদ আহমেদ, বিএনপি নেতা ছালিক মিয়া, সাবেক মেম্বার রফিক মিয়া, বিএনপির নেতা সাইফুর রহমান মালিক, পৌর কাউন্সিলর সুন্দর আলী, মনর উদ্দিন, পৌর কাউন্সিলর জায়েদ চৌধুরী, আব্দুর রকিব হক্কানী, কালেরকন্ঠ নবীগঞ্জ প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক জাকিরুল ইসলাম জাকির, মোঃ নাবিদ মিয়া, এস এম হামির হামজা, সফিকুল ইসলাম নাহিদ, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমেদ, শুভ সংঘের আকমল হোসেন টিটু, শেখ আবু শ্যামা, সুমন আহমেদ, আপন, হাদিস আহমেদ সানেল, রায়হান,সায়মন, প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com