সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৫২১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানার গোপলার বাজার ফাঁড়ি পুলিশ গতকাল সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী আইউব আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত আসামী উপজেলার সাতাইহাল গ্রামের মৃত শাহ আলমের ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের লান্ছন (সাতাইহাল) গ্রামের মৃত শাহ আলমের ছেলে আইউব আলীর বিরুদ্ধে ৪৪৭/৩২৬ ধারায় জি আর ২৪১/৯৪ ইং একটি মামলা হয়। মামলায় অভিযোগ আসামীর বিরুদ্ধে সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আইউব আলাী (৩৫) কে উভয় ধারায় ৩ বছর ৩ মাসের সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত। অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। আসামীর অনুপস্থিতিতে উক্ত আদেশ দেন আদালতের বিচারক। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার ফাঁড়ির এসআই মাজহারুল ইসলাম একদল পুলিশ নিয়ে সাজাপ্রাপ্ত আসামীকে সাতাইহাল গ্রাম থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী দীর্ঘ দিন পলাতক ছিল। বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য নিশ্চত হয়ে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com