বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে সিএনজি-পিকআপ সংঘর্ষে আহত ৫, পিকআপ চালক আটক

  • আপডেট টাইম সোমবার, ২০ মে, ২০১৯
  • ৫৫৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে সিএনজি-পিকআপ ভ্যান সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল রোববার সকালের দিকে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের তেলিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সড়কে অবস্থান করা একটি ছাগল বাঁচাতে গিয়ে সিএনজি ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে সিএনজি ৫ যাত্রী আহত হন। আহতদের মধ্যে লিটন (২২), বিধান (২৫), ললিত কুমার (৩৫) ও মহেশ^রী (৩২)কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় অটোরিক্সা চালক আসমত আলী (৩৮)কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । পিকআপ ভ্যানের চালক আব্দুল কাইয়ূম (২২ )কে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ আটক করেছে। পুলিশের হাতে আটক কাইয়ূম জানান, একটি ছাগল বাচাঁতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
এদিকে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে জগদীশপুর থেকে সুরমা চা বাগানের কাঠালবাড়ী পর্যন্ত সড়কের দুপাশে গরু ছাগল থাকার কারণে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com