শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক আটক, থানায় মামলা

  • আপডেট টাইম সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৬৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক যুবকের নাম ফয়সল আহমেদ হৃদয় (১৮)। তিনি বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের দুদু মিয়ার ছেলে। বর্তমানে তিনি শহরের রাজনগর এলাকায় বাসিন্দা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ মে শহরের নবম শ্রেণির জনৈক ছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় জিডি করেন।
এরই প্রেক্ষিতে সদর থানা পুলিশ ফয়সল আহমেদ হৃদয়ের মোবাইল ট্যাকিং করে শহরের রাজনগরে তার সন্ধান পায়। পরে শনিবার রাত ১২টার দিকে সদর থানার এস আই অভিজিৎ ভৌমিক এর নেতৃত্বে একদল পুলিশ রাজনগরে অভিযান চালিয়ে তাদের আটক করে। রাত ২ টায় ফয়সল আহমেদ হৃদয়কে আসামী করে ধর্ষণ ও অপহরনের অভিযোগ এনে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ছাত্রীর পিতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com