সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ১

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মে, ২০১৯
  • ৫৭৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত হোসেন আলীকে আটক করেছে শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর সদস্যরা। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে শ্রীমঙ্গলের র‌্যাব-৯ এর ইন্সপেক্টর মোঃ আব্দুস সোবাহান হাওলাদারের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য চুনারুঘাট উপজেলার পারকুল গ্রামে অভিযান চালিয়ে উপজেলার জীবধরছড়া (ইসলামপুর) গ্রামের মৃত নজির হোসেনের পুত্র ডাকাত ও বনদস্যু হোসেন আলী (৫০) কে আটক করে। এ সময় আটককৃত হোসেন আলীর কাছ থেকে ১টি ষ্টীলের চাইনিজ কুড়াল, ১টি রামদা ও ১টি ধারালো ছোড়া উদ্ধার করে। ওই দিন বিকাল ৫টায় র‌্যাব সদস্যরা আটককৃত হোসেন আলীকে চুনারুঘাট থানায় হস্তান্তর করেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর ইন্সপেক্টর মোঃ আব্দুস সোবাহান হাওলাদার বাদী হয়ে হোসেন আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি ও ডাকাতির অভিযোগে পৃথক ২টি মামলা দায়ের করেছেন। চুনারুঘাট থানা পুলিশ জানায়, আটককৃত ডাকাত হোসেন আলীর বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com