সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে পরিবার ও সমাজভিত্তিক বন্যার পূর্ব প্রস্তুুতি প্রকল্পের অবহিত করণ সভা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মে, ২০১৯
  • ৫৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় পরিবার ও সমাজভিত্তিক বন্যার পূর্ব প্রস্তুুতি প্রকল্প এর অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস সিলেট অঞ্চলের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের পাশাপাশি দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আত্মীয় স্বজনের মতো ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করছে। অতীতে অন্য কোন সরকার এভাবে সাহায্য সহযোগিতা করেননি। সরকারের পাশাপাশি যদি আমারাও সামাজিক ভাবে উদ্যোগ নেই তাহলে আমাদের সমাজ ব্যবস্থার আরো উন্নতি হবে। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ছাব্বির আহমদ আকুঞ্জি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com