সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সুবীর নন্দীর প্রয়াণে হবিগঞ্জ জেলা খেলাঘরের গভীর শোক ও শ্রদ্ধা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মে, ২০১৯
  • ৫৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী হবিগঞ্জের কৃতি সন্তান শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে খেলাঘর হবিগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। খেলাঘর নেতৃবৃন্দ বলেন, সুবীর নন্দী ছিলেন শুদ্ধ সঙ্গীত চর্চার এক মহীরূহ। সঙ্গীতের রাজ পুত্র সুবীর নন্দীর গান তার কণ্ঠ থেকে সরাসরি মানুষের হৃদয়ে স্থান পেয়েছে। তিনি যেমন ছিলেন সুরের সাধক, তেমনি ছিলেন মানবিকী প্রত্যয়ের একজন দীপ্তিমান পুরুষ। তিনি গানের বাণীকে হৃদয়ে ধারণ করে গাইতেন। হবিগঞ্জ বাসী ও সারা দেশের কোটি কোটি ভক্তদের হৃদয়ে তিনি চিরঞ্জীব। শোক বার্তায় স্বাক্ষর করেন খেলাঘর জেলা কমিটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, বর্ণমালার সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাশ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল রায়, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য সুধাংশু সূত্রধর, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপুল কুমার রায়, বর্ণমালার সম্পাদক প্রভাকর দাশ, জিয়া উদ্দিন আহমেদ, সুপ্রভাত দেবনাথ, সত্যার্থী খেলাঘরের সভানেত্রী অধ্যাপিকা আল্পনা কর্মকার, শায়েস্তাগঞ্জ খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক তরিকুল ইসলাম হারুণ, করাঙ্গী খেলাঘরের সম্পাদক পংকজ কান্তি গোপ, সোনারু খেলাঘরের সভাপতি বিধান কৃষ্ণ দাশ, সত্যার্থীর সম্পাদক পার্থসারথি রায়, স্মরণ ভট্টাচার্য প্রমুখ। গত ৮মে হবিগঞ্জ জেলা খেলাঘর আসরের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে দেশ বরেণ্য শিল্পী সুবীর নন্দীর প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল রায়, জাতীয় পরিষদের সদস্য সুধাংশু সূত্রধর ও জেলা কমিটির সাধারণ সম্পাদক দীপুল কুমার রায়। খেলাঘর নেতৃবৃন্দ ওই দিন বিকেল ৪টায় ঢাকা সবুজবাগ বরদ্ধেশ্বরী কালী মন্দির মহাশশ্মান ঘাটে প্রয়াত সুবীর নন্দীর শেষকৃত্যে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com