সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে ৪১৪ শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ৫ মে, ২০১৯
  • ৫৫৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের ৪১৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলে ক্ষুদ্র নৃ গোষ্টির জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার জন্য বরাদ্দকৃত অর্থ দ্বারা শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে’র সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এডঃ মোঃ মাহবুব আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, ফারুক পাঠান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী প্রমূখ। উপজেলার ৫টি চাবাগানের নৃগোষ্টির ১১৪ জন শিশু শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি এবং ৩শ জন শিক্ষার্থীকে দেওয়া হয় শিক্ষা উপকরন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com