বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আদিবাসী নারীর আত্মহত্যা যুবকের খন্ডিত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট রেল সেকশনের হবিগঞ্জের মাধবপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রিনা সাওতাল নামে এক আদিবাসী নারী আত্মহত্যা করেছেন। রিনা সাওতাল চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা বাগানের পৃথিরাজের স্ত্রী। গত বুধবার বিকেল ৪টায় তেলিয়াপাড়া রেলষ্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। তার পিতা নিরঞ্জন সাওতাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ হাসপাতাল মর্গে রিনা সাওতালের লাশ সনাক্ত করেন। তিনি জানান, বুধবার সকালে রিনা সাওতাল বাড়ি থেকে বের হয়ে তেলিয়াপাড়া চা বাগানে বেড়াতে যায়। পরে জানতে পেরেছি তেলিয়াপাড়া রেল ষ্টেশনের নিকট সিলেট গামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এদিকে বৃহস্পতিবার সকালে তেলিয়াপাড়া রেল ষ্টেশনের ১ কিলোমিটার দক্ষিণে এক্তিয়ারপুর নামক স্থানে রেল লাইনের পাশ থেকে হাবিব মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। হাবিব মিয়া উপজেলার এক্তিয়ারপুর গ্রামের হিরা মিয়ার ছেলে। পুলিশ জানায় রেললাইনের পাশে হাবিব মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বৃহষ্পতিবার দুপুরে হাবিব মিয়ার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশের এসআই শফিকুল ইসলাম খান জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com