বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে ১৫ কোটি টাকার ২৭ উন্নয়ন প্রকল্প ॥ সর্বোচ্চ উন্নয়ন করাই আমার লক্ষ্য-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে ২৭ উন্নয়ন প্রকল্প। এগুলোর মধ্যে রয়েছে আরসিসি রাস্তা, পুকুর ঘাটলা, কার্পেটিং রাস্তা ও ড্রেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ৮টি উন্নয়ন প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। বাকী প্রকল্পগুলোর উদ্বোধন করা হবে আগামী রবিবার।
উদ্বোধন শেষে পৃথক সমাবেশে বক্তৃতাকালে এমপি আবু জাহির বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি উন্নয়নের জন্য। আপনারা আমাকে তিনবার ভোট দিয়ে উন্নয়নের দায়িত্ব দিয়েছেন। আমিও জনগণের কাজ নিয়েই ব্যস্ত থাকি সারাক্ষণ। সর্বোচ্চ উন্নয়ন করাই হচ্ছে আমার লক্ষ্য। তিনি আরো বলেন, বিএনপি নেতারা জনগণকে মিথ্যা আশ^াস দিয়ে নির্বাচিত হয়। এরপর নিজের ভাগ্যের উন্নয়নে ব্যস্ত থাকে। যেমনটা হয়েছে হবিগঞ্জ পৌরসভায়ও। এ সময় তিনি হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ বাস্তবায়ন এবং শীঘ্রই কৃষি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা হবে উল্লেখ করে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, যোগাযোগ ক্ষেত্রে বর্তমান সরকার যুগান্তকারী উন্নয়ন সম্পাদন করেছে। এই সরকারের কারণে উন্নতি হয়েছে জনগণের জীবনমানের।
উন্নয়ন কাজের উদ্বোধনকালে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, পৌর কাউন্সিলর জুনায়েদ মিয়া, শেখ নূর হোসেন, শেখ উম্মেদ আলী শামীম, সহকারী প্রকৌশলী (প্রকল্প) নিরূপম দেবসহ কমকর্তারা উপস্থিত ছিলেন।
বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজের উদ্বোধন শেষে স্থানীয় লোকজন এমপি আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানা। পৌরসভা সূত্রে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন ইউজিপ-৩ প্রকল্পের আওতায় এই উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com