বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জেলা ক্রীড়া সংস্থার কেন্টিনে মুখোশধারী দুর্বৃত্তের হামলা

  • আপডেট টাইম বুধবার, ১ মে, ২০১৯
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কেন্টিনসহ বেশ কয়েকটি দোকানে অতর্কিত হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে মুখোশধারী একদল দুর্বৃত্ত। হামলায় ক্রীড়া সংস্থার কর্মচারীসহ আহত হন ৬ জন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গত সোমবার রাত সোয়া ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, হবিগঞ্জ শহরের শিরিশতলা এলাকায় জালাল স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া সংস্থার কেন্টিনসহ ৪/৫ টি দোকানে উল্লেখিত সময়ে মোটর সাইকেল আরোহী ১৫/২০ জনের একদল মুখোশধারী দুর্র্বৃত্ত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত হামলা-ভাংচুর চালিয়ে নগদ টাকা ও মালামাল লুটপাট করে পালিয়ে যায়। এ সময় দুর্র্বৃত্তদের হামলায় জেলা ক্রীড়া সংস্থার কর্মচারী সেলিম, দোকান কর্মচারী আলাউদ্দিনসহ ৬ জন আহত হন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com