বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হোটেলে আমোদ ফুর্তি করার সময় কলেজ ছাত্রীসহ ভুয়া স্বামী-স্ত্রী আটক

  • আপডেট টাইম বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ৭৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পৌর বাস টার্মিনালে আমোদ ফুর্তি করার সময় কলেজ ছাত্রীসহ ভুয়া স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। বিয়ের কোন প্রমান দেখাতে না পারায় তাদেরকে কোর্টে প্রেরন করা হয়। তারা হল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সদরের মুসলিমবাগ এলাকার বাসিন্দা ইসলাম উদ্দিনের পুত্র ফল ব্যবসায়ী ইব্রাহিম (২৫) ও নেত্রকোনা জেলার মহনগঞ্জ উপজেলার উত্তরপুর গ্রামের বাসিন্দা মৃত শামিম মিয়ার কন্যা ইয়াসমিন আক্তার মনি (২০)।
পুলিশ জানায়, মনি শ্রীমঙ্গলের সবুজবাগ এলাকায় একটি ম্যাচে থেকে দাড়িকাপাল মহিল কলেজে লেখাপড়া করত। স্থানীয় বাজারের ফল ব্যবসায়ী ইব্রাহিম মিয়ার দোকানে ফল কিনতে গিয়ে তার সাথে পরিচয় হওয়ার এক পর্যায়ে বিষয়টি প্রেমের রূপ নেয়। পরে একে অন্যকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। প্রায়ই তারা বিভিন্ন আবাসিক হোটেলে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে অবস্থান করে। ইব্রাহিমের পিতা বিষয়টি আচ করতে পেরে তাদের প্রেমের বাধা হয়ে দাড়ায়। গত সোমবার রাতে তারা হবিগঞ্জের এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসে। গভীর রাত হয়ে যাওয়ায় তারা একটি বাসে আমোদ-ফুর্তিতে জড়িয়ে পরে। বিষয়টি স্থানীয় লোকজন আচ করতে পেরে সদর থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিলেও বিয়ের কোন প্রমান দেখাতে না পারায় পুলিশ বাদী হয়ে তাদের ২৯০ ধারায় মামলা দিয়ে তাদের কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com