শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

খোয়াই ও সুতাং নদীর দখল, দূষণরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী

  • আপডেট টাইম শনিবার, ২০ এপ্রিল, ২০১৯
  • ৬৮৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পুরাতন খোয়াই নদী দখলমুক্ত ও সুতাং নদী দূষণমুক্ত করার দাবীতে মানববন্ধন হয়েছে। গ্রীন ভয়েসের উদ্যোগে গতকাল শুক্রবার এম সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে মানববন্ধন পালন করা হয়।
বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জ সহসভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, বাপার সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, ডাব্লিবিবি ট্রাস্টের মিডিয়া এডভোকেসি অফিসার পরিবেশকর্মী সৈয়দ সাইফুল আলম শোভন। মানববন্ধনে সঞ্চালনা করেন হবিগঞ্জ শাখা গ্রীণ ভয়েস এর সমন্বয়কারী মো: আমিনুল ইসলাম।
মো: ইকরামুল ওয়াদুদ বলেন, বর্তমানে পুরাতন খোয়াইয়ের দুই তীরে ও নদীর বুকে অবৈধ দখলের মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। নদীর তীরে নিত্য নতুন স্থাপনা ও সীমানা দেয়াল নির্মাণের চিত্র আমাদের নজরে পড়ছে। যথাশীঘ্র পুরাতন খোয়াইয়ের পূর্ণাঙ্গ সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা অপসারণ করা হোক। এছাড়া নদীটি খনন ও এর উভয় পাড়ে ওয়াক ওয়ে নির্মাণ করা হোক। তোফাজ্জল সোহেল বলেন, সরকার সারাদেশে নদী রক্ষায় আন্তরিক। তার প্রতিফলন খোয়াই নদীর পাড়ে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। পুরাতন খোয়াই নদীর অধিকাংশ অংশ দখল হয়ে আছে। হবিগঞ্জ শহরের জলাবদ্ধতা থেকে রক্ষায় এই অংশে দ্রুত উচ্ছেদ অভিযান চালানো দরকার। এছাড়াও সুতাং নদী কল কারখানার বর্জ্যে দূষিত হয়ে চরম আকার ধারণ করেছে। এলাকার চাষাবাদ ক্ষতিগ্রস্ত, নদী মাছশূণ্য হয়ে পড়েছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে বারবার অবহিত করার পর সুতাং নদীতে কল কারখানার দূষণরোধে কোন ধরণের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।
আরো বক্তব্য রাখেন শেখ সুলতান মো: কাউছার, মহিবুর রহমান রুবেল, সুলতান মাহমুদ ফরহাদ, মো: আশরাফুল ইসলাম, মো: তানিম চৌধুরী, শাহ রাসেল, মো: শরিফ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com