রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

নবীগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী ॥ উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে সমাবেশ স্থগিত ॥ এলাকায় উত্তেজনা

  • আপডেট টাইম শনিবার, ২০ এপ্রিল, ২০১৯
  • ৬৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নে হযরত শাহ তাজ উদ্দীন কুরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। গতকাল সমাবেশের ডাক দিলে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে।
জানা যায়, হযরত শাহ তাজ উদ্দীন কুরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন প্রায় ৫ মাস পূর্বে অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবক সদস্য নির্বাচিত হলেও প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়া নানা অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করায় নির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্বভার গ্রহন করতে পারেননি। এদিকে নির্বাচিত সদস্যদের কোন কিছু অবহিত না করেই প্রধান শিক্ষক এককভাবে উপবৃত্তির তালিকা চুড়ান্ত করেন। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে গত বৃহস্পতিবার সকালে ম্যানেজিং কমিটির সদস্য এস এম সেলিম আহমেদ, মোঃ হেলাল আহমেদ ও মোছাঃ সাছনা বেগম এবং ভূমি দাতা সদস্য ও অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ নুনু মিয়া (মাস্টার) এ বিষয়ে প্রধান শিক্ষক হারুন মিয়ার নিকট জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে না পেরে দুঃখ প্রকাশ করেন। এবং ভবিষ্যতে বেতন মওকুফসহ অন্যান্য বিষয়ে আগামীতে তাদের অগ্রাধিকার দেবেন বলে প্রতিশ্র“তি দেন।
এদিকে গতকাল বিকেলে স্থানীয় চৌধুরী বাজারে ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী শাহ্ তাজ উদ্দীন কুরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ের সুনাম ফিরিয়ে আনার লক্ষ্যে প্রধান শিক্ষক হারুন মিয়ার বিরুদ্ধে এক অভিভাবক সমাবেশে আহ্বান করেন। বিষয়টি জানতে পেরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসীর সাথে কথা বলে সমাবেশ না করার অনুরোধ জানিয়ে প্রধান শিক্ষকের কোন অনিয়ম থাকলে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠুভাবে সমাধান করার আশ্বাস প্রদান করেন। এসময় যুক্তরাজ্য কমিউনিটি লিডার হাজ্বী তরাশ উল্লাহ, বাউসা ইউপির প্যানেল চেয়ারম্যান লোকমান উদ্দীন, বিশিষ্ট শিক্ষানুরাগী কাউসার আহমেদ, চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাতাব উদ্দীন, সাধারণ সম্পাদক ইসমত আহমেদ ইউপি সদস্য মোঃ ফিরোজ মিয়া ও উপজেলা চেয়ারম্যানের বক্তব্যে সন্তুষ্ট হয়ে এলাকাবাসী সমাবেশস্থল ত্যাগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com