শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে মাসিক সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’র পাঠক ফোরাম গঠন

  • আপডেট টাইম রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৭১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাসিক সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’র পাঠক ফোরাম গঠন করা হয়েছে। শনিবার বিকাল ৫টায় বানিয়াচং গণগ্রন্থাগার কার্যালয়ে সাহিত্য পত্রিকা তরঙ্গ উপদেষ্টা সম্পাদক সাংবাদিক মখলিছ মিয়ার সভাপতিত্বে ও সম্পাদক শিব্বির আহমদ আরজু’র সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। সদস্যদের মতামতের ভিত্তিতে মাস্টার সুরুজ মিয়াকে আহবায়ক ও মাস্টার ফজল উল্লাহ খানকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সিনিয়র যুগ্ম আহবায়ক হচ্ছেন, ডাঃ মোহাম্মদ আলী ও বিশিষ্ট সমাজসেবক শেখ আজিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও গবেষক অবসর প্রাপ্ত উপ-সচিব ড. শেখ ফজলে এলাহি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিশিষ্ট লেখক উপাধ্যক্ষ মুফতি আতাউর রহমান ও সাংবাদিক ইমদাদুল হোসেন খান। উক্ত পাঠক ফোরামের সমন্বয়ক হচ্ছেন, পত্রিকার সম্পাদক শিব্বির আহমদ আরজু, সহকারি সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সহকারি সম্পাদক খায়রুল আলম রাজু। প্রধান অতিথি ড. শেখ ফজলে এলাহি বলেন, সাহিত্য চর্চা হচ্ছে উন্নত মনমানষিকতার পরিচায়ক। যে সমাজে গুণীজনকে সম্মান জানানো হয় না সে সমাজে গুণীজন জন্ম নেয় না। প্রাচীন নগরী বানিয়াচঙ্গে অনেক জ্ঞানী-গুণী জন্ম নিয়েছেন। এসব গুণী মানুষদের আমরা বেমালুম ভুলে গেছি। তাঁদের জীবনী পাঠে তরুণ প্রজন্ম আরো উপরে ওঠার রসদ পেত। পাঠক ফোরামের সদস্যরা হচ্ছেন, এম আর ঠাকুর, দীপক রঞ্জন দেব, আয়নাল মিয়া, মো, মামুন আহমেদ, মাওলানা জমীর আলী সাইফুল্লাহ, সুমন, ছাব্বির আহমদ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com