শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩

  • আপডেট টাইম শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৬৮৭ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তগঞ্জে ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিন জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কের সুতাং প্রবেশের রাস্তার মুখে এ দুর্ঘটনাটি ঘটে। হতাহত সবাই সিএনজি যাত্রী ছিলেন। নিহত ব্যক্তির নাম আলফাজ মিয়া। তিনি ব্রাহ্মনডোরা ইউনিয়নের বিশাউড়া গ্রামের বাসিন্দা। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ থেকে যাত্রী নিয়ে মহাসড়ক দিয়ে সিএনজিটি সুতাং যাচ্ছিল। সকাল সাড়ে ১১টার দিকে সিএনজিটি মহাসড়ক ছেড়ে সুতাং বাজারের রাস্তায় প্রবেশের সময় বিপরীতমুখি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই আলফাজ মিয়া মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস দল আহত ৩জনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com