শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চুনারুঘাটের পুলিশ কর্মকর্তা ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত

  • আপডেট টাইম শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় দায়িত্ব পালনকালে চুনারুঘাটের এক পুলিশ কর্মকর্তা কাভার্ডভ্যান চাপায় নিহত হয়েছেন। তিনি কাঁচপুর হাইওয়ে থানায় এসআই পদে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দর মালিবাগ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম ফরিদ আহাম্মেদ। তিনি চুনারুঘাটের গেরারুক গ্রামের মানিক জমাদারের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে বুধবার দিনগত রাত থেকে পিকআপভ্যানে দায়িত্ব পালন করছিলেন এসআই ফরিদ। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব উপলক্ষে যানজটের সৃষ্টি হয়। এ সময় বন্দরের মালিবাগ ক্যাসেল এলাকায় যানজটে আটকে যাওয়া এক ট্রাকের চালক গাড়িতেই ঘুমিয়ে পড়েন। এতে যানজট আরও তীব্র আকার ধারণ করতে থাকে। পরে যানজট নিরসনে নিহত ফরিদ আহাম্মেদ পায়ে হেঁটে রাস্তা পার হয়ে ঘুমিয়ে পড়া ওই ট্রাকচালককে ডেকে তুলেন ও গাড়ি চালানোর জন্য বলেন। একপর্যায়ে ওই ট্রাকচালক গাড়ি চালানো শুরু করলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান (এমকে এন্টারপ্রাইজ (ঢাকা-মেট্টো-ট-১৮-৭০৪০) এসআই ফরিদ আহম্মেদকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।
গতকালই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হলে বেলা ৩ টায় নিহত এস আই ফরিদ মিয়ার লাশ তার গ্রামের বাড়ি গেরারুক গ্রামে পৌছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। ছেলের লাশ দেখে বৃদ্ধা মাতা বার বার মুর্ছা যাচ্ছিলেন। ৪ বছরের একমাত্র মেয়ে বার বার বাবার লাশে দিকে তাকিয়েছিল। বাবা মারা গেছে এ বোধও তার হয়নি। বিকেল ৫টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com