বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

খোয়াই নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ আগামীকাল

  • আপডেট টাইম শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ৬৩১ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ হবিগঞ্জের প্রমত্ত্ব খোয়াই’র পাড়-তীরের মজবুতিকরনের স্বার্থে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে খোয়াই নদীর উপর কামড়াপুরের জেনারেল এম,এ রব ব্রীজ থেকে শহরের মধ্য বেইলী ব্রীজ পর্যন্ত অবৈধ স্থাপনা শতভাগ সরানো হয়েছে। আগামীকাল শনিবার খোয়াইমূখস্থ শাহ এ. এস. এম. কিবরিয়া ব্রীজ থেকে স্লুইস গেইট পর্যন্ত নদীর পাড়ে ও তীরের সকল অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হবে। সরজমিনে গতকাল বৃহস্পতিবার পড়ন্ত বিকালে দেখা যায়, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পুলিশের পদস্থ কর্মকর্তা কর্মচারীরা যৌথ অভিযান চালিয়ে বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্নকরন শতভাগ সমাপ্ত করেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পর থেকেই অবৈধ স্থাপনা নিজেরাই সরিয়ে নেওয়ার কর্মযজ্ঞ দৃশ্যমান।
এ ব্যাপারে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের জনৈক সোহেল রানা বিদ্যুৎ বিচ্ছিন্নের সত্যতা স্বীকার করে ফোনে বলেন, অফিসে গিয়ে বস্তুনিষ্ট তথ্য সংগ্রহের আহ্বান জানান। অন্যতায় মোবাইলে তথ্য দিলে সঠিকভাবে কর্তাদের পদবি প্রকাশিত হয় না। বাদ এশা পুনঃরায় সরেজমিনে গিয়ে একাধিক অবৈধ স্থাপনার বিচ্ছিন্নকৃত অবকাঠামোতে বিদ্যুতের বাতি জ্বালানো দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com