বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

মাধবপুরে টেন্ডারবাজীর ঘটনায় ॥ পাল্টপাল্টি মামলা ॥ আ.লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও খেলাফত মজলিসের অর্ধশত নেতাকর্মী আসামী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪
  • ৪৮৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত কালা মিয়া হত্যাকান্ডে মাধবপুর থানায় অভিযোগ দেয়া হয়েছে। কালা মিয়ার বড় ছেলে যুবদল নেতা আছকির মিয়া বাদী হয়ে স্থানীয় বিএনপি নেতা লোকমান মিয়া (৪৫)কে প্রদান আসামী করে ২৮ জনের নাম উল্লেখ করে মাধবপুর থানায় এ অভিযোগটি দিয়েছেন। ঘটনার দিন নিহত ছাত্রলীগ নেতা সোহেল হত্যা মামলায় খেলাফত মজলিস সভাপতি অহিদ হোসেন মুন্সীকে প্রধান আসামী করে আওয়ামীলীগ সম্পাদক ফরিদ মিয়া ও বিএনপি নেতা জসীম উদ্দিন সহ ১৯ জনের নাম উল্লেখ করে ২০/২৫ জনকে অজ্ঞাত দেখিয়ে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। দুই মামলায় এখন উভয় পক্ষই আসামী হয়েছেন। মাধবপুর উপজেলার ধর্মঘর বাজারে জলমহালের টেন্ডারকে কেন্দ্র করে রবিবার রাতে দু’দলের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে গুলি, ককটেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর বাজারের দিঘী ‘জলমহালের’ টেন্ডারের সিডিউল জমা দেওয়ার শেষ দিন রোববার ধর্মঘর মৎস্যজীবি সমবায় সমিতিকে বাদ দিয়ে ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া ও তার সহযোগি জসীম উদ্দিনের নেতৃত্বে একটি গ্র“প অন্যান্য মৎস্যজীবি সমিতিগুলোর সঙ্গে নিকুজিশন করে একটি টেন্ডার জমা দেয়। পরবর্তীতে ধর্মঘর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি তাজুল ইসলাম, সম্পাদক হাবিবুর রহমান স্থানীয়, আওয়ামীলীগ নেতা মেজবাহ উদ্দিন পলাশ ও কাওছার আহম্মেদকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে টেন্ডার জমা দিতে গেলে ফরিদের নেতৃত্বে তাদেরকে বাধা দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে কৌশলে ধর্মঘর মৎস্যজীবি সমবায় সমিতি টেন্ডার জমা দিয়ে তারা জলমহালের লিজ প্রাপ্ত হয়। সন্ধ্যায় তারা ধর্র্মঘর পশ্চিম বাজারে একটি স্টলে বসে চা চক্র চলাকালীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কালিকাপুর গ্রামের হাজী চান মিয়ার ছেলে আওয়ামীলীগ নেতা ফরিদ মিয়া, দেবনগর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে বিএনপি নেতা জসীম উদ্দিন এর নেতৃত্বে ২৫/৩০ জনের একটি দল প্রথমে রাস্তার উপর দাড়িয়ে থাকা পলাশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পলাশ দৌড়ে পালিয়ে গেলে চা চক্র চলা স্টলে হামলা চালায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় জসীম উদ্দিনের হাতে একটি ছোট আগ্নেয়াস্ত্র এবং ফরিদের হাতে একটি লম্বা বন্দুক সহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। প্রায় ১০ মিনিট তাণ্ডব চালিয়ে চান মিয়ার ছেলে ফরিদ মিয়া, মন্নর আলীর ছেলে জসীম উদ্দিন ও আব্দুল মালেকের ছেলে কালা মিয়ার নেতৃত্বে তারা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় প্রায় ১৫/২০ রাউন্ড গুলির শব্দ শুনে প্রত্যক্ষদর্শীরা। গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন সোহেল মিয়া, আলামিন, তাউস মাষ্টার, মোস্তাক আহম্মেদ ফয়সল, বাবুল মিয়া, আকবর আলী, রুক্কু মিয়া, আক্কাস আলী, উমর আলী, সামছুজ্জামান, রুমান মিয়া, ফরিদ মিয়া, জসীম মিয়া, হারুন মিয়া, দুলাল মিয়া, বাবুল হোসেন, সন্তোষ মিয়া সহ প্রায় ২০ জন। হাসপাতালে নেওয়ার পর নিজনগর গ্রামের রুক্কু মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা সোহেল মিয়াকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। হামলাকারীদের মধ্যে বিএনপি জাতীয় পার্টির আওয়ামীলীগ সহ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চোরাকারবারীরা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এদিকে আহত কালা মিয়াকে সোমবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে শেরপুরে মারা যায়। নিহত কালা মিয়ার লাশ মঙ্গলবার ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তরর করা হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
আহত আরো কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে তাদের স্বজনরা জানান। থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ জানান, খুনিদের গ্রেফতারে ইতিমধ্যেই কয়েক জায়গায় অভিযান চালানো হয়েছে। সোর্সের মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে দ্রুততম সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এতে স্থানীয়দের সহযোগিতা চান অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com