বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ পৌরএলাকায় জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ শুরু

  • আপডেট টাইম রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৬০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর এলাকায় শুরু হয়েছে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ। শনিবার সকালে নিরদাময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হবিগঞ্জ পৌরসভায় এ কর্মসূচীর উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। এ সময় আরো উপস্থিত ছিলেন নিরদাময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্রা অর্জুন, হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস, সহকারী শিক্ষক দ্রুপদী সরকার ও অনিতা দেবনাথ। জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহে হবিগঞ্জ পৌর এলাকার ৬ থেকে ১১ বছর বয়েসী ১৬ হাজার শিশুকে ১টি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। পৌরসভার পক্ষ হতে জানানো হয় সকল প্রাথমিক সরকারী বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডার গার্টেনে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। ৬ এপ্রিল হতে শুরু হয়ে ১১ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচী চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com