শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো হবিগঞ্জ পৌরসভার ৩ দিনব্যাপী বৈশাখী মেলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪
  • ৪৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো হবিগঞ্জ পৌরসভার ৩ দিনব্যাপী বৈশাখী মেলা। ১৪২১ বঙ্গাব্দের প্রথম দিনে উৎসাহ উদ্দীপনায় পৌরভবন প্রাঙ্গনে শুরু হওয়া এই মেলার সমাপনী হয় গতকাল বুধবার। সমাপনী দিনে সন্ধ্যায় পৌরমঞ্চে মেয়র আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা বৈশাখী উৎসব পালন করি। তিনি বৈশাখী উৎসবের উদারতা ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারন করার জন্য তরুন প্রজন্ম ও রাজনৈতিক কর্মীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর নিখিল চন্দ্র ভট্টাচার্য্য, প্রফেসর ইকরামূল ওয়াদুদ, কবি তাহমিনা বেগম গিনি, সহযোগী অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল ও পৌর সচিব নুর আজম শরীফ। স্বাগত বক্তব্য রাখেন পৌরকাউন্সিলর সালমা আক্তার চৌধুরী। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com