বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বিআরডিবি কর্মচারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

  • আপডেট টাইম শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ৬৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরের পরিবর্তে বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরণ ফাউন্ডেশনে রূপান্তরের প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিআরডিবি কর্মচারীরা। গতকাল বুধবার দুপুরে তারা বিআরডিবি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। পরে তারা প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি দেন। এ সময় তারা বলেন, বিআরডিবি’র বাস্তবায়নাধীন ১৫টি প্রকল্পকে প্রস্তাবিত বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরণ ফাউন্ডেশনে নেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অথচ বিআরডিবি’র প্রকল্পের বিভিন্ন কর্মসূচিতে কর্মরত প্রায় ৮ হাজার কর্মকর্তা কর্মচারী আয় থেকে দায় প্রথার কারণে বেতন ভাতা পাচ্ছেন না। বিগত ২৬/২৮ বছর ধরে চাকরি করে তাদের চাকরি স্থায়ীও হচ্ছেনা। এতে তারা সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com