রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

  • আপডেট টাইম রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৬৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছে। গতকাল শনিবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী জেলার মাধবদী থেকে ছেড়ে আসা সাফি পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-জ-১৪-২৬৫৭) সিলেট মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের আউশকান্দি এলাকায় পৌছামাত্রই নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে পড়ে যায়। এতে বাসের মহিলা শিশুসহ ২৫ জন আহত হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেঁ আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আহতের মধ্যে মকবুল হোসেন (২৫), সখিনা বিবি (৬০), রিপন মিয়া (৩০), সালমা (৩০) ও রিপা (১৪)কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি কামরুল ইসলাম এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com