বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজে এইচএসসি ছাত্রীদের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৬১৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের ২০১৯ সালের এইচএসএসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল কলেজ কম্প্যাসে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উইমেন্স কলেজ অডিটোরিয়ামে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ নজির আহমেদের সভাপতিত্বে ও প্রভাষক সুমন আহমেদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা উচ্চ মাধ্যমিক অফিসার সাদেক হোসেন, নবীগঞ্জ জে.কে মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার শিকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, কলেজের ব্যবস্থাপনা পরিচালক সলিল বরণ দাশ, সাংবাদিক ছনি চৌধুরী, পরিচালক মোঃ দুলাল মিয়া, অভিভাবক প্রতিনিধি আব্দুল লতিফ নানু প্রভাষক বিদ্যুত চন্দ্র পাল, তালুকদার মোঃ মিলাদ, দীপ শংকর, শারমিন শিলা, রাবেয়া সুলতানা প্রমুখ।
ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী মাজেদা বেগম ও একাদশ শ্রেণীর তামান্না আক্তার। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। পরে পরীক্ষার্থীদের মধ্যে মডেল পরীক্ষার ও স্বাধীনতা দিবসের উপর রচনা প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com