বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আউশপাড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে নারীসহ ১০ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া গ্রামে দুপুরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুুরে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত ৬ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, সোহাগ মিয়া, দুলন মিয়া, সুজন মিয়া, মিলন আহমেদ, রফিক মিয়া ও রহিমা খাতুন।
জানা যায়, ওই গ্রামের রফিক মিয়া ও আব্দুল্লাহ মিয়ার মধ্যে বাড়ির পাশের সড়ককে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে নারীসহ ১০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সদর থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে এখনো কোন পক্ষ মামলা দায়ের করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com