বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৫৬৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় থানা প্রাঙ্গণে আয়োজিত কাবাডি প্রতিযোগিতার ১ম রাউন্ডে ভাদেশ্বর, পুটিজুরী ও সাতকাপন ইউনিয়ন তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।
এছাড়া আগেই লটারিতে বিজয়ী হয়ে বাহুবল সদর ইউনিয়ন দল সেমিফাইনালে উন্নীত হয়েছিল। দিনের প্রথম ম্যাচে ভাদেশ্বর ইউনিয়ন দল ৪৩-১২ পয়েন্টে স্নানঘাট ইউনিয়ন দলকে, দ্বিতীয় ম্যাচে পুটিজুরী ইউনিয়ন দল ৬৭-২১ পয়েন্টে লামাতাসি ইউনিয়ন দলকে এবং শেষ ম্যাচে সাতকাপন ইউনিয়ন দল ৫৮-১২ পয়েন্টে মিরপুর দলকে পরাজিত করে সেমিফাইনালে পৌছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় পুটিজুরী বনাম বাহুবল সদর ইউনিয়ন ও ভাদেশ্বর বনাম সাতকাপন ইউনিয়ন দলের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক এম. শামছুদ্দিন। বিচারকের দায়িত্বে ছিলেন বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম ও কাজী আলফু মিয়া। এদিকে বিকাল ৩টায় বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন টুর্নামেন্টের উদ্বোধন করেন। উল্লেখ্য, বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নকে নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com