মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ৫৫৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা-সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, থানার অফিসার চন্দন কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু, ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com