শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

রাজনগর বাইপাস সড়কে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
  • ৬৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর বাইপাস সড়কে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ব্যাটারীসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। গত বুধবার রাত ১০টায় মের্সাস শেখ এন্টারপ্রাইজ অটো পার্সের দোকানের মালিক মোঃ মজিবুর রহমান দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে তালা ভাঙ্গা দেখতে পান। ভিতরে প্রবেশ করে দেখেন তার দোকান চুরি হয়ে গেছে। চোরেরা দোকানের ২২টি ব্যাটারী ও বিভিন্ন পার্স নগদ টাকাসহ ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামছুল হুদা ও সদর থানার এসআই আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় লোকজনের ধারণা এলাকার মাদকসেবীরা এ ঘটনাটি ঘটাতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com