শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বগলা বাজার থেকে ২৭ বছর পলাতক থাকা আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলা বাজার থেকে ২৭ বছর পলাতক থাকার পর অবশেষে সাজাপ্রাপ্ত আসামী তুলসি বণিক (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই এলাকার মৃত গোপেন্দ বণিকের পুত্র। গত সোমবার রাতে সদর থানার এসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ বগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, ১৯৯২ সালের ১২০নং মাদক সেবনের মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে এক বছরের সাজা পরোয়ানা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। মঙ্গলবার তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com