বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে নদী থেকে বালু উত্তোলন ৫ ট্রাক্টর জব্দ

  • আপডেট টাইম সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ৬৩৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের নিকট সোনানাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় ৫টি ট্রাক্টর জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার সকালে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে ওই স্থানে অভিযান চালিয়ে বালুসহ ট্রাক্টর জব্দ করেন মাধবপুরের সহকারী কমিশনার ভূমি মতিউর রহমান খান। ভোক্তভোগী গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে দেবনগর গ্রামের প্রভাবশালী কতিপয় ব্যক্তি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দেবনগর গ্রামের নিকট সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক ও ট্রাক্টর যোগে পাচার করে আসছিল। এতে গ্রামবাসীর নদী পাড়ের ফসলী জমি নদী গর্ভে বিলিন হতে যাচ্ছিল। এছাড়া বালুবাহী যানবাহনের চাপে গ্রামীণ সড়ক ভেঙ্গে তছনছ হয়ে জন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়। ওই স্থান থেকে অবাধে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন রোববার সকালে দেবনগর গ্রামে অভিযান চালিয়ে ৫টি ট্রাক্টর জব্দ করেছে। এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর সহকারী কমিশনার ভূমি মতিউর রহমান খান বলেন এ ঘটনায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com