রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তড়িঘড়ি করে মুড়াউড়া ও মেলার বাজারে পশুর হাট ইজারা ॥ নবীগঞ্জের স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ লাখাইয়ে স্বামীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ৩ সন্তানসহ নারীর বিষপান পুকুর ইজারা নিয়ে অসাধু চক্রের সিন্ডিকেট ॥ রাজস্ব বঞ্চিত জেলা পরিষদ দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দাহাম’র ॥ হবিগঞ্জ পৌরসভায় মেডিক্যাল ক্যাম্প দু’দিনব্যাপী নানা কর্মসূচী পালন নবীগঞ্জের বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা হবিগঞ্জ হাই স্কুলের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত বানিয়াচংয়ে সুমা বাহিনীর আতংক শিরোনামে সংবাদের প্রতিবাদ শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবলে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ

“কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্য হুক্কা”

  • আপডেট টাইম রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪
  • ৭১০ বা পড়া হয়েছে

উত্তম কুমার পাল হিমেল
এক সময়ের জনপ্রিয় পল্লী গ্রামাঞ্চলের লাখ লাখ মানুষের ধুমপানের একমাত্র মাধ্যম হুক্কা খাওয়ার প্রচলন কালের আবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে। আজ থেকে প্রায় তিন/চার দশক আগেও আবহমান বাংলার গ্রাম-গঞ্জের ধুমপায়ীরা হুক্কার মাধ্যমে তামাক পানের নেশায় অভ্যস্থ ছিল। উঠতি বয়সের যুবক থেকে শুরু করে বয়স্ক, বিত্তবান, ধনী ও দরিদ্র অনেকের বাড়ীতেই হুক্কার প্রচলন ছিল। গ্রামের বৈঠকখানা গুলোতে পালক্রমে হুক্কা টানতো বিভিন্ন বয়সের পুরুষরা। বিত্তবানদের বাড়ীতে ছিল নলের হুক্কা ও ফসি হুক্কা চেয়ারে গা এলিয়ে আয়েশী ভঙ্গিতে গৃহকর্তা নলের পাইপ মুখে দিয়ে যখন জমিদারী ভঙ্গিমায় হুক্কায় টান দিত তখন এ দৃশ্য পানে অপলক চোখে চেয়ে থাকতো বৈঠকখানায় আগত মানুষরা। তামাক পাতা টুকরো টুকরো করে কেটে এনে এতে চিটাগুড় মিশ্রিত করে হুক্কার প্রধান উপাদান তামুক। আর এতে আগুন ধরিয়ে দিয়ে নিঃসরিত ধোয়া হুক্কার তলনীর পানিতে ডুবিয়ে “কুড়ুত কুড়ুত” শব্দ বের হয়ে আসতো। এক প্রকার ঘ্রান বের হতো তা থেকে। প্রতিবন্ধকতার কারনে এ দৃশ্য দেখা সম্ভব না হলে হুক্কার শব্দে দুর থেকেও বোঝা যেত আশেপাশে কেউ হুক্কা টানছে। এখন বর্তমান সময়ে আর সেই চিরাচরিত পরিচিত দৃশ্যটি খুব একটা দেখা যায় না বললেই চলে। কালের আবর্তে হারিয়ে গেছে সেই ঐতিহ্যের অনেকটাই। বর্তমান প্রজন্মের অনেকেই হুক্কা খাবে দুরে থাকুক দেখেইনি। হুক্কার স্থান দখল করে নিয়েছে বিড়ি, সিগারেট, হুস্কি, হেরোইন, গাজা, আফিমসহ অন্যান্য মাদকদ্রব্য। যার মধ্যে ক্ষতিকর নিকোটিন রয়েছে শতভাগ। তার পরেও এগুলোর নেশায় নতুন করে আসক্ত হয়ে পড়ছে লাখ লাখ উঠতি বয়সের যুবক। যাদের নিয়ে দেশের সকল অবিভাবক মহল থাকেন সব সময় উদ্বিগ্ন। তাই আর বেশি দিন নয় নতুন প্রজন্মদের কাছে হুক্কা অনেকটা প্রাচীর ঐতিহ্য হিসাবে পরিচিত হয়ে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com