বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরের দিনে দুপুুরে ট্রাক্টরের চলাচল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৫৪ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রধান সড়কে আইনশৃংখলা কমিটির সিদ্ধান্ত অমান্য করে দিনে দুপুুরে বিকট শব্দে যন্ত্রদানব ট্রাক্টর চলাচল করছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের সামনে পড়লে একটি বালু বোঝাই ট্রাক্টর আটক করা হয়। আইনশৃংখলা কমিটির সময় সিদ্ধান্ত হয়, শহরের ভিতরে দিয়ে কোন ট্রাক-ট্রাক্টর চলাচল করতে পারবেনা। কিন্তু এ আদেশ উপেক্ষা করে বিকট শব্দে যন্ত্রদানব ট্রাক্টর বেপরোয়া গতিতে চলাচল করছে। ফলে প্রতিদিনই যানজট সৃষ্টিসহ দুর্ঘটনা ঘটছে। অভিযোগ রয়েছে অসাধু কিছু পুলিশকে নিয়মিত মাসোহারা দিয়ে এসব যানবাহন চলাচল করছে। গতকাল ওই সময় অতিরিক্ত পুলিশ সুপারের সামনে ট্রাক্টরটি পড়লে তিনি পুলিশকে নির্দেশ দেন। পরে পুলিশ শহরের সার্কিট হাউজ রোড এলাকা থেকে ট্রাক্টরসহ চালককে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com