বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আজমিরীগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন

  • আপডেট টাইম বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আজমিরীগঞ্জ উপজেলা ও আজমিরীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। গত সোমবার রাতে জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
মিলোয়ার হোসেনকে সভাপতি, তোফাজ্জল আহমেদ অনিককে সাধারণ সম্পাদক ও মোহাদ্দিছ আলী তোতাকে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক করে আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগ কমিটির অনুমোদন দেয়া হয়।
অপরদিকে, ইমন আহমেদকে সভাপতি, মহিন উদ্দিনকে সাধারণ সম্পাদক ও পায়েল রায়কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আজমিরীগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
উল্লেখ্য, গত ১৬ ফেব্র“য়ারি আজমিরীগঞ্জ উপজেলা ও সরকারি কলেজ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল মজিদ খান এমপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com