বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

বানিয়াচংয়ে পুলিশ দেখে অসুস্থ্য ছাত্তার মিয়া মারা গেছেন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সদরে পুলিশ দেখে অসুস্থ হয়ে পড়া ছাত্তার মিয়া (৬০) মারা গেছেন। গত রোববার এ ঘটনা ঘটে। মৃত আব্দুর রহিম ছত্তার মিয়া উপজেলা সদরের মাইজের হাটি জাতুকর্ণপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, শনিবার দুপুরে একই এলাকার আছাব উল্লা ও তাঁর ছেলেদের সঙ্গে ছাত্তার মিয়ার পুর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এ ঘটনায় আছাব উল্লার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। রাতে মামলায় অভিযুক্ত ছাত্তার মিয়া বাড়িতে পুলিশ যায়। এ সময় পুলিশ দেখে ছাত্তার মিয়া অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক অসুস্থ ছাত্তার মিয়াকে পুলিশের গাড়িতে করেই বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে মধ্যরাতে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, ছাত্তার মিয়া একটি মারামারি মামলায় অভিযুক্ত। তাকে গ্রেফতার করতে গেলে তিনি পুলিশ দেখে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। সাথে সাথেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সে করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com