শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ইয়াবা বিক্রেতা ও ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৬

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৪৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ ॥ নবীগঞ্জ থানা পুুলিশ অভিযান চালিয়ে দুই বছর ও এক বছরের সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ৬ আসামীকে গ্রেফতার করেছে। এছাড়াও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেনের নেতৃত্বে ওসি ওপারেশন নুরুল ইসলাম ও সেকেন্ড অফিসার সামছুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃতরা হলো- দুটি মামলার সাজাপ্রাপ্ত আসামী মুহাম্মদপুর গ্রামের সৈয়দ সিদ্দিক আলীর পুত্র সৈয়দ মতিউর রহমান (৫২), এক বছরের সাজাপ্রাপ্ত আসামী বোয়ালজুড় গ্রামের মৃত আব্দুল ছোবহান মিয়ার পুত্র মোঃ ছাতির মিয়া (৩৫), ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সালামতপুর গ্রামের মৃত আব্দুল আউয়াল মিয়ার পুত্র শামীম আহমেদ (২৭), সিআর মামলার পলাতক আসামী মুরার পাঠলি গ্রামের মৃত জহুর উদ্দিনের পুত্র আতাব উদ্দিন (৪৫), জিআর মামলার পলাতক আসামী কুর্শা কাগাউড়া গ্রামের কাছন মিয়ার পুত্র শিপন মিয়া (৩৫) ও তার ভাই শামীম আহমেদ (৩৫) কে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জ আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com