বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

৩টি সংসদীয় কমিটির সদস্য হলেন এমপি এডঃ আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কোনও মেয়াদেই হবিগঞ্জের কোনও সংসদ সদস্য দু’টির বেশি সংসদীয় কমিটির সদস্য নির্বাচিত হতে পারেননি। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এ পর্যন্ত গুরুত্বপূর্ণ ৩টি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির। এর একটি হলো বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। যে মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটি হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও আগে সংসদ কমিটির সদস্য নির্বাচিত হন এমপি আবু জাহির।
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন পর্যায়ক্রমে কমিটিগুলোর নাম প্রস্তাব করলে কণ্ঠভোটে এগুলো পাস হয়।
উল্লেখ্য, এমপি আবু জাহির নবম জাতীয় সংসদে গৃহায়ন ও গণপূর্ত এবং দশম সংসদে বিদ্যুৎ জ¦ালানী এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি দেশ-বিদেশে বাংলাদেশের হয়ে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছেন।
এ ব্যাপারে কথা হলে এমপি আবু জাহির বলেন, নিজের স্বার্থের জন্য নয়, সাধারণ মানুষ ও দেশের জন্য দলের একজন কর্মী হিসেবে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী যেখানেই যে সময় কাজে লাগান সেখানেই আমি কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাকে এই তিনটি কমিটির সদস্য নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com