সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

মাধবপুরে ৯ বোতল ভারতীয় হুইস্কিসহ ১ ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম শনিবার, ১২ এপ্রিল, ২০১৪
  • ৫৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার থেকে ৮ বোতল ভারতীয় হুইস্কিসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় ডিবি পুলিশ মাদক ব্যবসায়ী শিবু রতিকে আটক করে। ডিবি পুলিশ জানায় মাধবপুর উপজেলার নোয়াপাড়া ও এর আশপাশ এলাকায় শিল্পাঞ্চল গড়ে উঠায় এ দেশ ছাড়াও বিভিন্ন দেশের লোকজন চাকুরী নেয়। আর এসবের মধ্যে কিছু লোকের চাহিদা মেটাতে ও মহাসড়ক হওয়ায় সহজে বিদেশী মদ পাওয়ার সুযোগে অনেকেই মাদকের ব্যবসায় ঝুকে পড়ে। ডিবি পুলিশ আরও জানায়, নোয়াপাড়া বাজারের পার্শ্ববর্তী ইটাখোলা গ্রামের মৃত শংকর রতির পুত্র শিবু রতি নোয়াপাড়া বাজারে পানের দোকান দিয়ে ব্যবসা করে আসছে। সম্প্রতি এ অঞ্চলে মাদকের প্রসার ঘটায় এ ব্যবসার আড়ালে অবৈধভাবে বিদেশী মদের ব্যবসা শুরু করে শিবু। গতকাল রাত ৯টায় ডিবির এএসআই মোমিনুল্লাহ এর নেতৃত্বে একদল ডিবি পুলিশ শিবুর দোকানে অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করে। এ ব্যাপারে মাদক আইনে শিবুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে ডিবির সহকারী দারোগা মোমিনুল্লাহ জানান, তাদের এ রকম অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com