সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে পল্লী বিদ্যুতের কুটিঁ বসানোকে কেন্দ্র করে উত্তেজনা

  • আপডেট টাইম শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রাম শেখ পাড়া এলাকায় স্ক্যাচ ম্যাপের বাহিরে কুটিঁ বসানোকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় কিছু কতিপয় লোকের দ্বারা কুটিঁর কাজে নিয়োজিত ঠিকাদারকে ম্যানেজ করে এই ম্যাপের বাহিরে কুটিঁ বসায় কয়েক’টি পরিবার বিদ্যুত সংযোগ দিতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ওই এলাকায় প্রায় ৭টি বৈদ্যুতিক কুটি বসানোর দায়িত্ব পান ঠিকাদার আবুল কালাম আজাদ। গত মঙ্গলবার কুটিঁ নিয়ে ওই এলাকায় ঠিকাদারের লোকজন যান। স্ক্যাচ ম্যাপ অনুযায়ী কুটি বসাতে গেলে জনৈক রশিদ মিয়া বাধা দেন। এতে আটকা পড়ে কুটিঁ বসানোর কাজ। এ সময় কতিপয় কিছু লোকজন ঠিকাদারকে উৎকুচের বিনিময়ে ম্যানেজ করে স্ক্যাচ ম্যাপের নির্ধারিত স্থানে কুটি না বসিয়ে প্রায় ৫০ ফুট অদুরে বসানো হয়। এতে ওই এলাকার মাফু মিয়াসহ কয়েকটি পরিবার বিদ্যুত সুবিধা থেকে বঞ্চিত হয়। ফলে মাফু মিয়া ম্যাপের বাহিরে কুটি বসালে জমির উপর দিয়ে কুটি যেতে দিবেনা মর্মে আপত্তি দেন। এই আপত্তির তোয়াক্ষা না করে জনৈক প্রভাবশালীর নেতৃত্বে জোর পুর্বক কুটিঁ বসানো ও তার টানার কাজ শেষ করে ঠিকাদারের লোকজন। ফলে বিদ্যুত সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়ে ওই পরিবার। বিষয়টি নবীগঞ্জ জোনাল অফিস ও হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শায়েস্তাগঞ্জে অফিসকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com