সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বিশিষ্ট ব্যবসায়ী হাজী মধু মিয়ার কুলখানী অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মধু মিয়ার কুলখানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অনন্তপুরস্থ মরহুমের বাসভবনে কুলখানীতে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকসহ হবিগঞ্জ ও বিভিন্ন স্থান থেকে আসা বিশিষ্ট ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন এবং সুহৃদ-অনুরাগীরা উপস্থিত ছিলেন। বাদ জোহর মিলাদ মাহফিল ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। তিনি হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস)’র সাধারণ সম্পাদক ও মধুবন রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মোঃ আলমগীর এর পিতা।
গত ১ জানুয়ারী সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের মাউন্ট এডোরা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজী মধু মিয়া মৃত্যু বরণ করেন। ওইদিন বিকেলেই নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাজায় এমপি আবু জাহিরসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com