শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

নবীগঞ্জ হাসপাতালে নবজাতক শিশুর বিশেষ সেবা ইউনিট চালু

  • আপডেট টাইম সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ হাসপাতালে ৪টি রেডি এন্ড ওয়ারমার মেশিনের মাধ্যমে এই প্রথম নবজাতক শিশু বিশেষ সেবা ইউনিট চালু করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় প্রশিক্ষন প্রাপ্ত নার্সের মাধমে এই সেবা চালু করা হয়েছে। এই সেবায় মাধ্যমে যে সকল নবজাতক বিপদ জনক শিশু জন্মের সময় কম ওজনের হয়ে জন্ম গ্রহন করবে তাদের এই সেবার মাধ্যমে তাপমাত্রা দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হয়। পড়ে বিপদ জনক নবজাতকদের উন্নত সেবার জন্য অনত্র প্রেরন করা হয়। নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সার্বিক সহযোগিতা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম সেবাটি চালু হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তাফা বলেন, নবজাতক কম ওজনের বাচ্চাদের এই সেবা মাধ্যমে প্রাথমিক স্তরে স্বাসকষ্ট, অক্সিজেন সম্যাসা থেকে রক্ষা পাবে। নবজাতক শিশু সেবা ইউনিট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাইফুর রহমান সাগর, ডাক্তার ইমরান আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, নার্স সুচিত্রা রিজিল ও শামীমা পারহানা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com