বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সুজাতপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আ.লীগ নেতার জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুজাতপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউনিয়ন আওয়ামীলীগের বহিস্কৃত নেতা রবিন চৌধুরী মলুকে ২০ হাজার টাকা জড়িমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেস্ট্রিট মোঃ মামুন খন্দকার। গতকাল বিকেলে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ জড়িমানা করা হয়। জানা যায়, বুধবার বিকেলে বানিয়াচং উপজেলার সুজাতপুরে বিপুল পরিমান বালুসহ দুটি ডাবল ড্রেজার মেশিন জব্দ করেছিল প্রশাসন। ওই ইউনিয়নের ভাঙ্গারখাল নামকস্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করেন সুজাতপুর তফসিল অফিসের তহসিলদার সুজিত হাওলাদার, সুজাতপুর ফাড়ির আইসি-টু এসআই ধ্র“বেশ চক্রবর্তী ও এএসআই সালা উদ্দিন আহমেদ।
জব্দকৃত ড্রেজার মেশিন ও বালু ইউনিয়ন আওয়ামীলীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী মলুর। সে দীর্ঘদিন ধরে সুজাতপুরসহ আশপাশের এলাকায় ডাবল ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে সুজাতপুর পুলিশ ফাড়ির এসআই ধ্র“বেশ চক্রবর্তী, এএসআই সালাউদ্দিন ও তফসিলদার সুজিত মহালদারের নেতৃত্বে অভিযান চালিয়ে দুটি ডাবল ড্রেজার মেশিন, বিপুল পরিমান পাইপসহ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করে। পরে গতকাল বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে রবিন চৌধুরী মলুকে ২০ হাজার জড়িমানা করা হয়। একই সাথে সে ভবিষ্যতে আর এমন কর্মকান্ড করবেনা বলেও ভ্রাম্যমান আদালতের কাছে মূছলেখা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com